যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বনাথে আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে সামাজিক সংগঠন আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন ২০২৩ ইং এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


২০ মে শনিবার প্রীতিগঞ্জ বাজারে এ কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন করা হয়। ৩ দিন ব্যাপি কর্মসূচিতে বিভিন্ন প্রকারের বনজ, ফলজ গাছ উপজেলার প্রায় ৫০ টি প্রতিষ্ঠানে বিতরণ করা হবে এবং উপস্থিত জনসাধারণের মাঝে অর্ধশতাধিক গাছ বিতরণ করা হয়। 


উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় পরিষদের সভাপতি মাও: আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: বায়েজীদ আহমেদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক হা: আব্দুল ফাত্তাহ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুল হালিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অব: প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনী, বিশ্বনাথ থানার এস আই দিদারুল হক, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ রাজন, প্রীতিগঞ্জ বাজার কমিটির সভাপতি মো: আব্দুল গফুর,উপদেষ্টা মুসলিম আলী, শানুর আলী ও ফেরদৌস মিয়া। 


আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ সাধারণ সম্পাদক মো হুসাইন মো: ওয়াছির, জয়নাল আবেদিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,অর্থ সম্পাদক জামাল আহমদ, অফিস সম্পাদক হাবিবুর রহমান, সহ অফিস সম্পাদক আবু বকর, প্রাচার সম্পাদক ইউসুফ আলী সুজন,সদস্য মুহিবুর রহমান সহ আরও প্রমুখ।

আরও খবর