সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুর জেলা যুবলীগের শান্তি সমাবেশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বিএনপি- জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে জামালপুর জেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে শনিবার (২০ মে)দুপুরে শহরের দয়াময়ী চত্বর শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী প্রমুখ। শান্তি সমাবেশে বক্তারা  বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার মধ্যদিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ থেকে পাকিস্তান জিন্দাবাদের রাজনীতি চিরতরে বিদায় করা হবে । বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর