চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎

খুলনার ডুমুরিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন অদম্য মেধাবী পূজা অধিকারী

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 20-05-2023 08:28:49 pm

খুলনার ডুমুরিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন অদম্য মেধাবী পূজার অধিকারী পূজা অধিকারী।

ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের অদম্য মেধাবী শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পূজা। অনন্য প্রতিভার অধিকারিনী পূজা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহনের আশাবাদী সে।


শুধু খেলা-পড়ায় নয়, সাংস্কৃতিক অঙ্গনেও পূজার রয়েছে ব্যাপক সাফল্য। রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, দেশাত্মক বোধক গান কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগীতায় তার রয়েছে অসাধারণ কৃতিত্ব। তাইতো মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতা, বাংলদেশ শিল্পকলা একাডেমী, ধ্রুব সংসদসহ বিভিন্ন সংস্হা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ গ্রহন এবং সাফল্যের কৃতিত্ব সরুপ অর্জন করেছে ২৮টি সনদ পত্রসহ বিভিন্ন পুরস্কার। স্কুল জীবনে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি লাভ এবং ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে।


২০২২ সালে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নবম শ্রেণিতে উর্ত্তীন্ন হয়। স্কুলে লেখা পড়ার পাশাপাশি দিনে রাতে প্রায় ১৮ ঘন্টা ব্যয় করে পড়া লেখা এবং সাংস্কৃতিক চর্চায়। উচ্চ শিক্ষা গ্রহন করে ভবিষৎ এ ডাক্তারী পেশায় নিজেকে নিয়োজিত রাখার স্বপ্ন পূজা ও তার পরিবারের। তার এই কৃতিত্বের জন্যে বাবা-মা,স্কুলের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের আশির্বাদ কামনা করেছে পূজা।

আরও খবর