সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2023 11:04:40 am

◾ কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় লাকসাম-নোয়াখালী রেল লাইনের লাকসাম পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস (আপ-৭১১) ট্রেনটি ঐ স্থান অতিক্রমকালে রওশন ট্রেনে কাটা পড়ে।

নিহতের ছেলে শাফি (১৭) জানান, ৪ মাস আগে রওশনের দ্বিতীয় স্বামী খিলার মোতালেব হোসেনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছেন।

রওশন বিনতে শফিক মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। রওশন লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। ছেলে-মেয়েকে নিয়ে তিনি উত্তর লাকসাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নোয়াখালী রেলগেইটের গেইটম্যান মাহফুজুর রহমান জানান, ট্রেন আসার সময় গেইট নামানোর পর গেইটের অদূরে দেখি পৌর ভবনের সামনে এ মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও খবর