বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ নিহত ১৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 11:49:49 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মসজিদে বিস্ফোরণে এক ইমামসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে।


স্থানীয় সংবাদমাধ্যম টোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত প্রদেশের গুজারগাহ মসজিদে বিস্ফোরণে ইমাম ও বিখ্যাত ধর্মগুরু মৌলভী মুজিব রহমান আনসারী মারা গেছেন। 


স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার জুমার নামাজের সময়ে মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, এতে বহু মানুষ হতাহত হয়েছেন।


এ বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে মসজিদ প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রক্তমাখা লাশ পড়ে থাকার দৃশ্য দেখা যায়। 


হেরাতের নিরাপত্তা বিভাগের মুখপাত্র মাহমুদ শাহ রাসুলি বলেন, বিস্ফোরণে আহতদের উদ্ধার করে প্রাদেশিক হাসপাতালে পাঠানো হয়েছে। 


টোলোনিউজ মসজিদে বিস্ফোরণ ঘটার খবর প্রকাশ করলেও হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি আলজাজিরাকে বলেন, ‘মুজিব রহমানসহ তার সহকারী ও অন্যরা মসজিদে যাওয়ার পথে নিহত হয়েছেন।’


স্থানীয় সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, এ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানান হয়।


দেশটির ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র এক টুইটবার্তায় আনসারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে তিনি লিখেছেন, ‘বিস্ফোরণে দোষীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।’


মুজিব রহমান আনসারী তালেবানের কট্টর সমর্থক। সম্প্রতি এ কট্টরপন্থি গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত বড় সমাবেশে তাদের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা যায়।


গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে তারা জানিয়ে আসছে, দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তবে এ সময়ে দেশটির বেশ কয়েকটি মসজিদ লক্ষ্য করে বোমা ও বিস্ফোরণের ঘটনা ঘটে।


গত আগস্টে কাবুলে মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হন। এ ছাড়া কান্দাহারসহ বেশ কয়েকটি শহরের মসজিদেও হামলা হয়।


মসজিদে আগের হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে। যারা তালেবানদের লক্ষ্যবস্তু বানানোর পাশাপাশি দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে।


হেরাত প্রদেশে সুন্নি সম্প্রদায়ের মানুষ বেশি। তালেবানরাও এই ধারার অনুসারী। 

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে