যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। 


শুক্রবার (১৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। আটক ওই যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক বলে জানা গেছে।এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।


এজাহার সূত্রে জানা গেছে, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নানান বিষয়ে প্রচারণা চালান। বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমানের নজরে আসে। পরে তিনি গতকাল বৃহস্পতিবার থানায় এজাহার দায়ের করেন। যার মামলা নং ৯। সেই মামলায় তাকে আটক করা হয়। 


কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।ওই নেতাকে আজ আদালতে সোপর্দ করা হবে। 


আরও খবর