অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে দুই চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রাম থেকে দুইটি চোরাই গরু উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে করিম প্রামানিক এর বাড়ি হতে ২টি চোরাই গরুসহ ২ চোরকে আলমপুর ইউপি সদস্য আবু হাসানসহ স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ উদ্ধারে গেলে স্থানীয়রা ২টি গরু, ২ চোর, একটি মোটরসাইকেলসহ ২০ হাজার টাকা বুঝে দেয় পুলিশকে।


গ্রেফতারকৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোতালেব এর ছেলে রশিদুল ইসলাম এবং বগুড়া শিবগঞ্জ উপজেলার দোপাড়া গ্রামের দিলবর মিয়ার ছেলে নূর আলম । 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ওই গরু ২টির মালিক বগুড়া সদর নুনগোলা ইউপির আশোকোলা গ্রামের সাজেদুল ইসলাম সাজু।


গত বুধবার (১৭ মে) গভীর রাতে কৃষক সাজেদুল হক সাজুর নিজ বসতবাড়ির গোয়াল ঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এ বিষয়ে গরুর মালিক সাজেদুল বাদী হয়ে বগুড়া সদর থানায় অভিযোগ করেন।




ক্ষেতলাল থানা পুলিশের এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রাম থেকে ২টি চোরাই গরু উদ্ধারসহ দুই চোর, একটি মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। যেহেতু এটি বগুড়া সদর থানার অভিযোগ; সেহেতু উদ্ধারকৃত গরু ও চোরসহ ওই থানার জিম্মায় দিয়ে দেওয়া হবে।

আরও খবর