তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-05-2023 01:59:53 pm

মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। আগামী ৩১ মে থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এই নতুন সূচি কার্যকর হবে।


বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াব। সে অনুযায়ী, জনগণের চাহিদা বিবেচনায় আগামী ৩১ মে থেকে আমরা নতুন সময়সূচিতে চলব।’


বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।


এম এ এন সিদ্দিক বলেন, নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে।


এ ছাড়া পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। তবে সন্ধ্যা ৬টার পর থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।


বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে মেট্রোরেল শুক্রবার বন্ধ থাকবে বলে জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক। 


উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও খবর