জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ নিয়োগ নিয়ে হাই কোর্টের রুলজারী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগ নিয়ে হাই কোর্টে রিট পিটিশন দায়েরের পর মহামান্য হাইকোর্ট রুলজারী করে। জগন্নাথপুর উপেেজলা পরিষদ জামে মসজিদের সাবেক পেশ ইমাম জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অপসাধু গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ নিজাম উদ্দিন জালালী রিট পিটিশন ২৯৯৮/২৩ দায়ের করেন।


রীট পিটিশনটি দায়েরের পর মহামান্য সুপ্রিমকোর্ট অব হাইকোর্ট বিভাগ গত ২৮ মার্চ এক রুল জারী করেন। রুলে সচিব ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, মহা-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, প্রকল্প পরিচালক ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা প্রশাসক সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটি, উপজেলা প্রকৌশলী এলজিইডি ও সদস্য সচিব উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটি, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ।


জুবায়ের আহমদ ইমাম জগন্নাথপুর মডেল মসজিদ কে বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি বশির উল্লাহর  হাই কোর্ট বেঞ্চ কেন নিজাম উদ্দিন জালালীকে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে নির্দেশ দেয়া হবেনা মর্মে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শনোর জন্য নির্দেশ প্রদান করেন।


উল্লেখ্য ২০১৭ সালের ১০ আগষ্ট উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হিসেবে নিজাম উদ্দিন জালালী নিয়োগ পেয়ে চলতি বছরের ২৫ জানুয়ারী পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালন করেন। মডেল মসজিদ জনবল নিয়োগ নীতিমালা ২০২১ উল্লেখ আছে,সম্মানীর ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে।


যে সমস্ত জায়গায় বিদ্যমান মসজিদ ভেঙ্গে ততস্থলে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে সে ক্ষেত্রে পূর্বে ঐ মসজিদে যারা কমপক্ষে একটানা পাঁচ বছর কর্মরত ছিলেন নিয়োগের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

Tag
আরও খবর