ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মি নিহত

এনজিও কর্মি নিহত










নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত 


নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জিন্নাত সুলতানা জিতু (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। বুধবার সকালে (১৭ মে) জেলার সোনাপুর-চৌরাস্তা সড়কের দত্তবাড়ি মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত জিন্নাত আরা জিতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলির লোকো কলোনির  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি 'TAI Social Foundation' নামে একটি এনজিও তে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টায় অটোরিক্সা যোগে দত্তেরহাট এলাকা থেকে মাইজদীতে আসছিলেন জিতু। এসময় পিছনের দিক থেকে আসা একটি ইট বাহী পিকআপ ভ্যান অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা খেয়ে জিতু পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৩ ঘন্টা ৪০ মিনিট আগে