তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বড়াইগ্রামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।


বুধবার (১৭ মে) বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আ‌য়োজ‌নে ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককের সভাপতিত্বে  সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে  আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কর্তণ করা হয়।

এ সময় চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিন,জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম,বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী‌গন উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে অবস্থান করায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।এরপর তাদের প্রবাসে দীর্ঘদিন কাটাতে হয়। আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। এটাই শেখ হা‌সিনার স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস হি‌সে‌বে পালন করা হয়।

আলোচনা সভার একপর্যায়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এইদিনে মৃত্যুর হুমকি নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন। যার ফলে আজকে সারাদেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এদেশে না আসত তাহলে পাকিস্তানের দোসররা দেশকে লুটেপুটে খেতো।’

আরও খবর