ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

পান পাতার যত উপকারিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 11:35:59 pm

আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে খাওয়ার শেষে পানের প্রচলন অনেক আগে থেকেই চলে আসছে।


আয়ুর্বেদ মতে, পানের ভেষজ গুণ অনেক। পান পাতার একাধিক উপাদান নানা ধরনের রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখনো নানা শারীরিক সমস্যায় এই পাতাকে কাজে লাগিয়ে চিকিৎসা করা হয়ে থাকে।


তবে চিকিৎসকদের মতে, চুন ও জর্দাসহ পান খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে জর্দা ছাড়া পান খেলে এর বেশকিছু উপকারিতা রয়েছে। তাহলে জেনে নেয়া যাক পান পাতার এমনি কিছু উপকারিতা সম্পর্কে-


১) কোষ্ঠকাঠিন্য দূর করে : অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পান শরীরের পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে। যার ফলে হজম সংক্রান্ত অনেক সমস্যাই নিয়ন্ত্রণে থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে হলে পান পাতা ছেঁচে সেই রস খেলেও উপকার পাবেন।


২) মুখগহ্বরের স্বাস্থ্য ভাল রাখে : পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ, যা মুখের দুর্গন্ধ দূর করে। বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিমাণ পানের পাতা প্রতিদিন চিবোতে পারলে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভাল থাকে। পান পাতার অ্যান্টিসেপটিক গুণ দাঁতে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে।


৩) শ্বাসযন্ত্রের জন্য ভাল : সর্দি-কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো রোগ দূর করতেও সাহায্য করে পান। আয়ুর্বেদে তাই পানের গুরুত্ব অপরিসীম। শ্বাসযন্ত্র ভাল রাখতে পান খাওয়ার অভ্যাস করতে পারলে ভাল।


৪) ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : পান পাতায় রয়েছে অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক যৌগ, যা রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীরা সকালে খালি পেটে পান পাতার রস খেয়ে দেখতে পারেন।


৫) মানসিক অবসাদ দূর করে : প্রচণ্ড চিন্তায় বিভ্রান্ত লাগছে? এক টুকরো পান চিবিয়ে দেখুন। পান পাতায় থাকা ফেনোলিক নামক যৌগটি শরীর এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে।


৬) ক্ষত সারাতে সাহায্য করে : পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদান যেকোনো ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো ক্ষতস্থানে অল্প করে পান পাতার রস দিয়ে তার উপরে আরো কয়েকটি পান পাতা দিয়ে ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। এমনভাবে এক থেকে দুইদিন থাকলেই দেখবেন ক্ষত একেবারে সেরে গেছে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৭৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৯৪ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৩৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে