ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

ভোলার ইলিশায় অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা


ভোলার ইলিশায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার ২নম্বর ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাজিকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

খুন হওয়া বিবি কুলসুম (৪০) ওই গ্রামের মো. তছির আহমেদ মাঝির স্ত্রী এবং ৫ সন্তানের জননী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী তছির পেশায় জেলে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিপক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের মামলার ভয়ে ঈদের আগ থেকে কুলসুমের স্বামী অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন রাতে কুলসুম ছোট ৩ সন্তান নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। কখন কারা কুলসুমকে হত্যা করেছে তা কেউই টের পায়নি। স্বামী তছির রাত থেকে কুলসুমের ফোনে একাধিকবার কল দিয়েছে। কল রিসিভ না হওয়ায় তছির তার বড় ছেলেকে সোমবার সকালে ফোন করে বাড়িতে যেতে বলে (বড় ছেলে বিয়ে করে একই গ্রামে থাকে)। বড় ছেলে বাড়িতে গিয়ে এ হত্যাকাণ্ড দেখতে পান। খবর পেয়ে তছিরও বাড়িতে ছুটে আসেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকির জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) ও সিআইডির টিম মাঠে কাজ করছে। পুলিশ আশা করছে, খুব দ্রুতই এ ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর