যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 04:02:31 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।


গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব। তবে এই চিঠিতে জাতীয় পার্টির সব সদস্য সই করেননি। 


নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক সংসদ সদস্য জানান, ওই চিঠিতে জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য স্বাক্ষর করেন। তবে স্বাক্ষর করেননি বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা রওশন এরশাদ, শাদ এরশাদ ও সেলিম ওসমান।


স্পিকারের কার্যালয় সূত্রে জানা যায়, চিঠিতে বিরোধীদলীয় নেতা রওশনকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে অনুরোধ করা হয়। বর্তমানে জিএম কাদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন।


সম্মেলন ডাকা নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং দলের চেয়ারম্যান জিএম কাদের। এতে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের গড়া দলে ফের ভাঙনের সুর তৈরি হয়েছে।


বুধবার এরশাদপত্নীর সই করা চিঠিতে আগামী ২৬ নভেম্বর দলের সম্মেলন ডাকা হয়েছে। তবে তার কাউন্সিল ডাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলায়ার জালালী।



আরও খবর