সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2023 05:33:53 pm


◾ মিজানুর রহমান  : ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজন মারা যায়। 

নিহত বাবুল বিশ্বাস এর বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে।তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস ।সে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের ছালাম বেপারী (শশুর) বাড়িতে আসে।বিয়ের দিন শালীকার সাথে শালীকার শ্বশুরবাড়ি মজলিসপুর গ্রামে বেড়াতে যায় । ১৪ মে রবিবার সকালে সেখান থেকে নগরকান্দা বাজারে আসে এবং বাজার করে ভ্যান গাড়ীতে মজলিসপুর যাওয়ার পথে বনকগ্রাম রবি মেম্বার এর বাড়ির সামনে পৌছালে ভিমরুলের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।ভিমরুলের কামড়ে সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা জানান।


এঘটনায় ভিমরুলের কামুড়ে আরও তিনজন অসুস্থ হয়। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। নিহতের দশ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। লাশ কোথায় দাফন সম্পূর্ণ করা হবে নিহতের শশুর বাড়ির লোকজন জানান তাদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসতেছে তারা আসলে তারা কোথায় কবর দিবে সে বিষয় এখন বলা সম্ভব না।


আরও খবর