দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পাবলিক টয়লেট ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-05-2023 04:41:12 pm

ঘরের বাইরে বেরোলে কখনো কখনো বাধ্য হয়ে আমাদের পাবলিক টয়লেট বা গণশৌচাগার ব্যবহার করতেই হয়। কিন্তু পাবলিক টয়লেটের পরিবেশটাই এমন যে, এখানে অনেক জীবাণু বা ব্যাকটেরিয়া ছড়িয়ে-ছিটিয়ে থাকে এবং সংক্রমণের শঙ্কা থাকে।


এ কারণে পাবলিক টয়লেটে ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। যেমন- 


* খালি হাতে পানির কল স্পর্শ করবেন না: টয়লেট শেষে আপনি নোংরা ও জীবাণুযুক্ত হাত দিয়ে পানির কল ছাড়েন এবং পানি ব্যবহারের পর পরিষ্কার হাত দিয়ে তা বন্ধ করেন- এভাবে আপনার হাতের জীবাণু পুনরায় আপনার হাতে চলে আসতে পারে। এছাড়া পাবলিক টয়লেট অনেকে ব্যবহার করে বলে পানির কলে লেগে থাকা তাদের জীবাণু আপনার হাতে চলে আসতে পারে। হাত ধোয়ার পর টিস্যু দিয়ে পানির কল বন্ধ করুন।


* সঙ্গের জিনিসপত্র মেঝেতে রাখবেন না: আপনার সঙ্গে থাকা ব্যাগ বা অন্যান্য জিনিস টয়লেটের ভেতর না নিয়ে যাওয়াই ভালো। এগুলো মাটিতে রাখলে বা টয়লেটের ভেতরে রাখলে জীবাণু লেগে যেতে পারে। আপনার সঙ্গীকে এগুলো রাখার অনুরোধ করুন বা যদি ভেতরে নিয়ে যেতে হয় তাহলে উঁচু কোনো স্থানে রাখুন। পরবর্তীতে সেগুলোতে স্যানিটাইজার স্প্রে করে নিন।


* ফ্লাশ বাটন টিস্যু দিয়ে ধরুন: ফ্লাশ বাটনও অনেক ধরনের জীবাণু বহন করে। কারণ এটিও অনেক মানুষ স্পর্শ করে। তাই ফ্লাশ বাটন চাপার সময় টিস্যু ব্যবহার করুন। 


* ধীরে ফ্লাশ করুন: ফ্লাশ করার সময় ধীরে করুন। কেননা জোরে করলে পানি ছিটে জীবাণু ছড়ায় এবং অবশ্যই ফ্লাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করে নিন।


* দেয়াল স্পর্শ করবেন না: টয়লেট ফ্লাশ করার ফলে বায়ুবাহিত হওয়া পার্টিকেল বাথরুমের দেয়ালের সর্বত্র লেগে থাকে এবং এমনকি অধিকাংশ পাবলিক টয়লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। তাই বাথরুমের দেয়াল স্পর্শ করা থেকে বিরত থাকুন।


* হ্যান্ড ড্রায়ার এড়িয়ে চলুন: পাবলিক টয়লেটের হ্যান্ড ড্রায়ার শুধুমাত্র স্পর্শ নয়, ব্যবহার করাও উচিত নয়। এক গবেষণায় দেখা গেছে, হ্যান্ড ড্রায়ার থেকে যে বাতাস বের হয় তা জীবাণু ছড়াতে সাহায্য করে। তাই হ্যান্ড ড্রায়ারে হাত শুকানোর পর জীবাণু থেকে যেতে পারে আপনার হাতে। হ্যান্ড ড্রায়ারের পরিবর্তে টিস্যু ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


* কমোড টিস্যু দিয়ে মুছে নিন: কমোডে বসতে হলে আগে টিস্যু দিয়ে বসার জায়গাটি মুছে নিন। এটি জীবাণুর সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেবে।


* দরজার হাতল বা ছিটকিনি ধরবেন না: দরজার হাতল বা ছিটকিনি স্পর্শ করবেন না। অনেক লোক টয়লেটের হাতল স্পর্শ করার ফলে বিভিন্ন ধরনের জীবাণু এর মধ্যে থাকে। তাই এটা ধরা থেকে বিরত থাকুন অথবা টিস্যু দিয়ে হাতল স্পর্শ করুন।


তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট, বোল্ড স্কাই।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৩ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৪ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে