বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

মামলার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে দুই মাস পর নিহত যুবকের মরদেহ উত্তোলন

মরদেহ উত্তোলন সময় উপস্থিত কর্মকর্তার ছবি।

মামলার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে দুই মাস পর নিহত যুবকের মরদেহ উত্তোলন


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলায় দুই মাস দশ দিন  আগে ‘মোটরসাইকেল দুর্ঘটনায়’ নিহত যুবকের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়। পরে নিহতের স্ত্রীর আদালতের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতবেক মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার মন্দিরা গ্রামের অছির উদ্দিনের ছেলে। 
ঘটনা ও মামলার বরাত দিয়ে অফিসার ইনচার্জ বিরামপুর থানা সুমন কুমার মহন্ত  জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বেলাল হোসেন তাঁর দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। রাতে তাঁর স্ত্রীর কাছে ফোনে জানানো হয় যে, বেলাল হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত বেলালকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর হাসপাতালে নেওয়া হলে ১ই মার্চ সকালে তাঁর মৃত্যু ঘটে। 
অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত আরও জানান, বিষয়টি দুর্ঘটনা হিসাবে ধরে নিয়ে ওই দিনই সুরতহাল ছাড়া মন্দিরা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরবর্তীতে এটিকে হত্যাকান্ড সন্দেহ করে নিহতের স্ত্রী রীনা পারভিন গত ৩০ মার্চ আদালতে মামলা করেন। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। 
আদালতের আদেশে দাফনের দুই মাস দশ দিন  পর বৃহস্পতিবার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সুমন কুমার মহন্ত।

Tag
আরও খবর