যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

''এ.সি.আই সীড'' মুনাফার জন্য ব্যবসা করেনা, মূলত: কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে!

 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী বাজারের বীজ এবং কৃষিজাত পন্য ব্যবসায়ীদের পরিচিতি এবং কৃষি তথ্য নির্ভর অনুষ্ঠান 'বিজনেস পার্টনার মিট-২০২৩' এর প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন, খন্দকার সাইফুর রহমান, চিফ মার্কেটিং অফিসার, এ.সি.আই সীড কো:।

আজ ১১ ই মে ২০২৩ ইং বৃহ:পতিবার সকাল ১০ ঘটিকায় সানন্দবাড়ী বাজারস্থ মেসার্স, জাকির বীজ ভান্ডার, এর প্রতিষ্ঠান চত্বরে কৃষিবান্ধব কোম্পানী 'এ.সি.আই সীড' এর আয়োজনে ব্যবসায়ী পরিচিতি এবং কৃষি উন্নয়নে তথ্যনির্ভর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

এরিয়া সেলস ম্যানেজার, অলোক চন্দ্র শীল এর সঞ্চালনা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য মো: রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, খন্দকার সাইফুর রহমান, চিফ মার্কেটিং অফিসার, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, মনোসিজ কুমার মন্ডল, সেলস ম্যানেজার, এ.সি.আই সীড কো:।

এ সময় মো: আব্দুর রাকিব খান (DSB), উপ-পরিদর্শক, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, সাংবাদিক মো: রশিদুল আলম শিকদার, সাধারণ সম্পাদক, সানন্দবাড়ী প্রেসক্লাব, মার্কেটিং অফিসার মো: সাইদুর রহমান, এবং টেরিটোরি এক্সিকিউটিভ মো: হামীদুর রহমান সহ অত্র কোম্পানির অন্যান্য কর্মকর্তাগণ উপস্তিত ছিলেন।

এছাড়াও 'এ.সি.আই সীড' এর ডিলার- মেসার্স, জাকির বীজ ভান্ডার এর স্বত্তাধিকারী মো: জাকির হোসেন, মো: শাহজাহান, মো: দেলোয়ার হোসেন, মো: আ: হালীম, মো: নুর হাশেম, মো: রিপন মিয়া সহ মোট ১১৫ জন বীজ ব্যবসায়ী এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই এসব আগত ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষী মহলের সকলকে কোম্পানির নাম এবং পন্যের বিজ্ঞাপন খচিত টি-শার্ট বিতরণ করা হয়।

আলোচনা কালে বিশেষ অতিথি মনোসিজ কুমার বলেন, এ.সি.আই গ্রুপের সবচেয়ে ছোট ব্যবসা এই সীড গ্রুপ, এই ব্যবসা না থাকলেও কোম্পানির কোনকিছু যায় আসেনা! কোম্পানির চেয়ারম্যান মহোদয়ের সরাসরি নির্দেশনা আছে, ব্যবসা করলে সতর্কতার সাথে করতে হবে। আমাদের এ দেশ কৃষি নির্ভর দেশ তাই, বেশী মুনাফার আশায় কৃষককে ঠকানো যাবে না। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সাইফুর রহমান বলেন, 'এ.সি.আই সীড' মুনাফার জন্য ব্যবসা করেনা, এটি মূলত: এদেশের কৃষক ও কৃষি কাজে উন্নয়নের জন্য কাজ করে।

উপস্তিত ব্যবসায়ীদের মতামত প্রকাশের জন্য 'বিজনেস অপেনিং সেশন' নামের সেশনে উপস্থিত ব্যবসায়ীগণের অনেকেই তাদের মুল্যবান মতামত প্রকাশ করেন। মতামত প্রকাশকালে, সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন এ.সি.আই এর সকল পন্যের প্রসংশা করে বলেন, এই কোম্পানির কৃষিজাত সকল পন্য কৃষক এবং কৃষি বান্ধব। এজন্য আমি সকল গ্রাহককে সব সময় এ.সি.আই এর কৃষিজাত পন্য ব্যবহারের পরামর্শ দেই।

সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু করে, দুপুর ১:৩০ মিনিটে সভাপতির দিকনির্দেশনা মূলক সমাপনী বক্তব্য এবং আগত ব্যবসায়ী ও ব্যক্তিবর্গের মাঝে মধ্যাহ্ন ভোজের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর