‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, নিম্ন আয়ের মানুষেরা খুশি

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায়  শ্রীমঙ্গল  পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল  বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১  সেপ্টেম্বর) সকাল ৯ টায় ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এসময় উপস্থি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদীর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সিন্দুরখান রোডের ডিলার মো. আব্দুল হাই, ভানুগাছ রোডের (রেলগেট) ডিলার মো. জসীম উদ্দীন, মৌলভীবাজার রোডের ডিলার মো. জাকির মিয়া প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, উদ্বোধনের প্রথম দিনে আজ শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের সিন্দুরখান রোড, শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড (রেলগেট) এবং শহরের মৌলভীবাজার রোডের ওএমএস কেন্দ্রে চাল বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট ডিলার এর দোকান থেকে স্বল্প আয়ের মানুষেরা লাইনে দাঁিড়য়ে চাল সংগ্রহ করছেন।
৩০ টাকা কেজি দরে চাল  পেয়ে নিম্ন আয়ের মানুষেরা  খুশি। তারা সরকারের এ কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এই কার্যক্রম তিন মাসব্যাপি চলবে। প্রতিটি কেন্দ্রে ২শত ওএমএস কার্ডধারী এবং ২শত কার্ডছাড়া নিম্ন আয়ের মানুষেরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আটাও দেওয়া হবে বলে জানা গেছে।

Tag
আরও খবর