শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে ২টি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি সহ ২ জন আটক।

২টি বিরল প্রজাতির ধনেশ পাখি সহ দুইজন আটক

সিরাজগঞ্জে বিরল প্রজাতির দুইটি রাজ ধনেশ পাখিসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রওশন আলম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নির্দেশনে জেলা গোয়েন্দা পুলিশ ও সামাজিক বনায়ন বিভাগের যৌথ অভিযানে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার ষ্টেশন চত্বরে অভিযান চালিয়ে ২টি বিলুপ্তপ্রায় রাজ ধনেশ পাখিসহ ২ জন আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, বগুড়া জেলার দুপচাচিয়া থানার ডাঙ্গাপাড়া এলাকার মৃত অছিমুদ্দির ছেলে আতোয়ার হোসেন (৫২) এবং ময়মনসিংহ সদর উপজেলার শষ্যমালা পশ্চিম্পাড়ার জামাল উদ্দিনের ছেলে মোঃ শামীম আহমেদ (২৯)

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রস্তুতি শেষে আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতারকৃত আসামী আতোয়ার হোসেনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ ধারায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ‘রাজ ধনেশ’ পৃথিবী জুড়ে অনেক মূল্যবান পাখি। বাংলাদেশে তা বিলুপ্ত প্রায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পাখির অনেক অবদান। কোন কোন রাজ ধনেশ লক্ষাধিক টাকা পর্যন্ত মূল্যমানের হতে পারে। বাংলাদেশে এই প্রজাতিটি একেবারেই বিলুপ্তির পথে। বাংলাদেশে এটি বিরল অথবা বিলীন হয়েছে। একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই রাজ ধনেশ বাস করতো। এখন চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও তিন পার্বত্য বন বিভাগের গহিন বনে কোথাও দু’একজোড়া চোখে পরে কালেভদ্রে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজ ধনেশ পাওয়া যায়। পাখি নিধন আইনত নিষেধ। অসাধু কিছু চক্র রাজ ধনেশ পাখি শিকার করে ‘ধনেশের তেল’ বিক্রি করে। এছাড়া পাহাড়িরা মাংস হিসেবে ধনেশ ধরে খায়। এমনকি প্রজনন কালে স্ত্রী-ধনেশ যে ডিমে তা দেয়, কুঠির ভেঙে ওই ডিমও পাহাড়িরা খায়। ফলে অস্তিত্বের সঙ্কটে পড়েছে ধনেশরা। সারা দেশে তাদের সংখ্যা খুবই কম। যে কটা টিকে আছে, তা তাদের নিজেদের যোগ্যতা বলেই।

আরও খবর