কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

আগস্টে ধর্ষণের শিকার ৯৮ নারী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 06:10:43 am

ছবি: জে নিউজ

◾ নিউজ ডেস্ক


আগস্ট মাসে সারা দেশে ৯৮ নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন এবং বাকি ৪ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের ১৩টি দৈনিক পত্রিকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সারা দেশে ৩৬৬ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ২২ জন নারী ও কন্যা। এর মধ্যে ২১ জন কন্যা। উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১ জন উত্ত্যক্ত হয়ে আত্মহত্যা করেছেন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২১টি। এর মধ্যে তিনজন কন্যা। এসিড দগ্ধের শিকার হয়েছেন দুজন নারী ও কন্যা। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন একজন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক মাসে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন। এর মধ্যে একজন কন্যাসহ পাঁচজনকে যৌতুক না পেয়ে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৯ জন। এর মধ্যে আটজন কন্যা। পারিবারিক সহিংসতা শিকার হয়েছেন সাতজন। এর মধ্যে দুজন কন্যা। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন দুজন। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। বাকি একজন আত্মহত্যা করেছেন। বিবিধ কারণে ৫ জন কন্যাসহ ৪০ জনকে গত এক মাসে হত্যা করা হয়েছে। হত্যাচেষ্টা করা হয়েছে তিনজনকে। ৩ কন্যাসহ ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।


মহিলা পরিষদের তথ্যে আরও বলা হয়েছে, আগস্ট মাসে ১১ কন্যাসহ ৩০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন কন্যাসহ পাঁচজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১৩ কন্যাসহ ১৫ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। এ ছাড়া এক কন্যাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। তিনজন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন সাত নারী। এক মাসে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে পাঁচটি। এর মধ্যে সাতটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। এ ছাড়া ৫ কন্যাসহ ১০ নারী নানা কারণে নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর