অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ফুলপুরের বিভিন্ন হাট বাজারে ধান ক্রয়ে মহাজনদের সের ও কেজির মারপ্যাঁচে প্রতারিত হচ্ছেন কৃষকরা !

।চলতি বোর মৌসুমে ময়মনসিংহের ফুলপুরে ধানের ফড়িয়া, আড়ৎদার ও মহাজনরা সের ও কেজির মারপ্যাঁচে এবং ভেজা ও কাঁচাধানের অজুহাতে ওজনে ৩/৪ কেজি কারচুপি করছে বলে বিক্রেতাদের বিস্তর অভিযোগ রয়েছে ।


এর মধ্যে আমুয়াকান্দা ভাইটকান্দি সহ আরো কয়েকটি বাজারে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। 


 আরৎদার ও মহাজনদের এই গুটি চালনার মাঁর -পেচ নিয়ে অসহায় কৃষকরা স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 


উপজেলার বেশ কয়েকটি হাটবাজারে গিয়ে দেখা গেছে, ধানের পরিমাপ কেজির ওজনের কথা থাকলেও ধানের বাজারে এখনো চলে সের ওজনের বাটখারার মাপ। 


আর মেট্রিক পদ্ধতির কেজির মাপযন্ত্র আরৎতের সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়।


কিন্তু ওই যন্ত্রে আর কোন ওজন হয় না।   


কেউ কেউ আপত্তি জানালে সের -এর পরিবর্তে মেপে নেওয়া হয় কেজির বাটখারায়। 


আর ওখানেই হিসাবের মারপ্যাঁচে কৃষকদের বিস্তর ঠকানো হচ্ছে। 


মেট্রিক পদ্ধতির ওজন ব্যবহার না করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার বিধান রয়েছে। 


এ বিষয়ে "কারোর" নজর না থাকায় ফড়িয়া সহ বড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে।। 


আড়তে কেজির বাটখারার পরিবর্তে সেরের ওজন পরিমাপ করা হয়। কেজি থেকে সেরে পরিবর্তন সহজে সাধারণ কৃষকরা বুঝে ওঠে না। তাই ব্যবসায়ীদের মতানুসারেই ধান বিক্রি করতে হচ্ছে। 


এ নিয়ে অনেক কৃষকের সাতে আলোচনা করা হলে তারা বলেন, ধানের মহাজনরা তাদের ইচ্ছামতো ধান মেপে নেয়। এতে আমাদের কিছুই বলার থাকে না। অনেক কৃষক এতে বাঁধা দিলে তাদের ধান আর নেওয়া হয় না এবং বিক্রেতাদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন তারা।


জানা যায়, উপজেলার সবগুলো বড় বড় হাট বাজারের ইজারাদার গন সিন্ডিকেট তৈরি করে  


 "এইসব অনিয়মকে নিয়মে পরিণত করেছেন। "


অসহায় কৃষকদের এই সকল বিষয়ে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে মোবাইল কোর্ট পরিচালনা করা এখন সময়ের দাবী! 

Tag
আরও খবর