বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৬২তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে

বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৬২তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে 


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জন্মদিন আসে বারেবারে মনে করাবারে-এ জীবন নিত্যই নতুন” এ মহান বাক্যকে সামনে রেখে ৮ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, সরকারী কলেজের (ভার:) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর থানা ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মহিলা কলেজের অধ্যাপক সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার আলি, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, উপজেলা কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিরামপুর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে