বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুতিক শর্ট সার্কিটে নিঃস্ব ৪ পরিবার



নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং সোনাপুর ইউনিয়নের কোটবাড়ীয়া ৭ নং ওয়ার্ড ভালিয়া বাড়িতে বিদ্যুতিক শর্ট সার্কিটে ৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে। 

শনিবার (০৬ মে )  সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সোনাইমুড়ী ফায়ার স্টেশনের দুইটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারেরা দাবি করে। 

রোববার সকালে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায়, রুহুল আমিন এর বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে  চারদিকে। এতে নিমিষেই ৪টি পরিবারের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় রুহুল আমিনের ২টি ঘর, হারুনের ২টি ঘর, ফয়েজ এর ২টি ঘর,  সোহেলের ২টি ঘর, সহ মোট ৮টি বসতঘর ও রান্নাঘর সহ ছাই হয়ে যায়। এতে আগুনে পুড়ে যাওয়া ৪টি বসতঘরের পরিবারের সদস্যরা এখন নিঃস্ব  তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সান্তনা দিয়েছেন পাশাপাশি তিনি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এমপি এইচ- এম ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য  জোর দাবি জানিয়েছে। তিনি    নিজের ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী গিয়ে শুকনা খাবার ও কিছু বস্ত্র বিতরণ করেন ক্ষতিগ্রস্ত পরিবারকে।  

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সোনাপুর ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রওনা হই, এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আরও খবর