চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

শতাধিক বছরের দুর্ভোগের অবসান - কালাগড় ব্রীজ।

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 07-05-2023 11:55:34 pm


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথ পুর এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা(উত্তর) ইউনিয়নের মহেষখোলা গ্রামের সংযোগ কালাগড় খেয়া ঘাট। শতাধিক বছর যাবৎ দুই জেলার জনগন সহ আশ-পাশের অন্যান্য জেলার জনগনের  যাতায়তের দুর্ভোগ ছিল সীমাহীন। কালাগড় খেয়া ঘাটের ব্রিজ চালু হওয়ায় সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। ব্রিজটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও মানুষের যাতায়তের সুবিধার জন্য উনমুক্ত করে দেওয়া হয়েছে। 


শুষ্ক মৌসুমে নদীর উপর বাঁশের সাঁকু এবং বর্ষার মৌসুমে নৌকা ছিল নদী পারাপারের একমাত্র মাধ্যম। নৌকায় করে মোটরসাইকেল পারাপার করতে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। কস্ট করে নৌকা পার হলেও প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে চলাচল করতে হয়েছে এ এলাকা সহ আশেপাশের অন্য এলাকার জনগনেরও।  বর্তমানে বাংলাদেশ -ভারত সীমান্ত দিয়ে বর্ডার রোড পাকা হওয়া এবং কালাগড় খেয়া ঘাটে ব্রিজ তৈরী হওয়াতে অবসান হয়েছে শতাধিক বছরের যাতায়তের দুর্ভোগ। এলাকা বাসিরা জানান, বর্ডার রোড এবং কালাগড় ব্রিজ চালু হওয়ায় আমাদের যাতায়তের দুর্ভোগ অবসান হয়েছে। কালাগড় খেয়াঘাট ইজারাদার দূদু মিয়া এবং লিয়াকত আলী জানান, বর্ডার রোড এবং কালাগড় ব্রিজ চালু হওয়ায় নেত্রকোণা জেলার কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার  ধর্মপাশা- মধ্যনগর উপজেলার জনগনের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের আয় বৃদ্ধি হবে এবং বেকারত্ব দুর হবে। যে রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে যাতায়ত করতে পারত না সে রাস্তা দিয়ে এখন অটোরিক্সা, সিএনজি, বাস, পিকআপ ভ্যান সহ বড় ট্রাক দ,মালামাল নিয়ে নির্বিঘ্নে যাতায়ত করতে পারছে। এতে করে যাতায়ত ব্যয় অনেক সাশ্রয় হবে, অনেক বেকার মানুষের কর্ম-সংস্থান সৃস্টি হবে বলে অনেকে মনে  করছেন।

Tag
আরও খবর