বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গোদাগাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

রাজশাহী র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী রসুনদীঘি সাধুর মোড় এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম শামীম (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার পিপল বাড়িয়া এলাকার মৃত সামিদুল ইসলামের ছেলে। মুলত শামীম সিরাজগঞ্জ থেকে গত চারমাস যাবৎ রাজশাহীতে অবস্থান করে ভারত থেকে অস্ত্র এনে বিক্রি করে আসছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল জানতে পারে, গোদাগাড়ীর রসুনদীঘির মোড়ে কতিপয় ব্যক্তি অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাবের ওই দল গোদাগাড়ী থানার রসুনদীঘি সাধুর মোড় ফাইজুল্লাহর তাবাসসুম ট্রেডার্স নামক সারের দোকানের সামনে থেকে শামীমকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

আটকের পর শামীম জানান, তিনি সিরাজগঞ্জের বাসিন্দা। গত তিন চার মাস ধরে রাজশাহীতে অবস্থান করে চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে যায়। পরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে রাজশাহীতে বিক্রি করে। প্রতিদিনের মত শনিবারও অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গন্তব্যে না পৌছাতে র‌্যাব আমনুরা গোদাগাড়ী মহাসড়কে তাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

আটকের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর