তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ জন আটক



 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২ জনকে আটক করেছে   জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি । 

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল  অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। 

আটককৃত দুইজন ওই ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে মো. হাসিব (২০) ও নরশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হামিদুর রহমান ওরফে শান্ত (২০)।

রবিবার বিকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসএসসি বোর্ড প্রশ্নপত্র” নামে ফেসবুকে আইডি তৈরী করে ভূয়া প্রশ্নপত্রের নমূনা আপলোড দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল আটককৃতরা। দেশের বিভিন্ন জেলা হতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে “এসএসসি বোর্ড প্রশ্নপত্র” নামক আইডি থেকে টাকার বিনিময়ে প্রশ্ন পত্র দেয়া হবে বলে তাদের প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দিয়ে যারা টাকা পাঠায় তাদেরকে টাকা পাবার পরপরই  ব্লক করে দেয়া হয়। 

ওই বিজ্ঞপ্তিতে আর বলা হয়, প্রতারণার এমন অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সাহায্যে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি, ব্যবহৃত মোবাইল ফোন ও হাতিয়ে নেয়া  টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও খবর