যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইউপি পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য কর্মকর্তার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ


সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।


আজ ৭ মে ২০২৩ ইং রবিবার উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান,দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেব নাথ ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন সুমন এর সাথে এ সাক্ষাৎ করেন। 


সাক্ষাৎকালে পরিষদের চেয়ারম্যান, সচিব ও স্বাস্থ্য কর্মকর্তার হাতে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি তালিকা তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 


উপজেলার চলমান বিভিন্ন ঘটনা, সামাজিক আচার অনুষ্ঠান ও সরকারি দপ্তরের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে সমন্বয় সাধন সংক্রান্ত আলোচনা ও মত বিনিময় করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। 


সাংবাদিকদের সাথে আলাপ কালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন; আমি হাসপাতালে যোগদানের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের সেবার প্রাথমিক আশ্রয় স্থল ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছি। আগের চেয়ে বর্তমানে সেবার মান অনেক উন্নত। সরকারি এই প্রতিষ্ঠানে যে কেউ এখন চিকিৎসা সেবার জন্য আসতে পারেন। আমরা অন্যান্য সেবার পাশাপাশি অচিরেই সিজারের ব্যবস্থা চালু করতে সক্ষম হব এবং উপজেলা বাসী এর সুফল ভোগ করতে পারবেন। 


এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ  উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক এস.পি সেবু, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য শেখ ছালেক উদ্দিন।

আরও খবর