যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

যশোরের শার্শার বাগআঁচড়ায় হাতুড়ে ডাক্তার সাঈদের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু:

 

যশোরের শার্শার বাগআঁচড়ায় হাতুড়ে ডাক্তার আবু সাঈদের ভুল চিকিৎসায় ফারিহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ফারিহা উপজেলার চালতিয়াবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী মধ্যে। জানাগেছে, বিগত কয়েক বছর পূর্বে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের আজিবার রহমানের  ছেলে গ্রাম্য হাতুড়ে ডাক্তার আবু সাঈদ  বাগআঁচড়া বাজারে শিশু চেম্বার নামে একটিু ক্লিনিক খুলে বসে। শুক্রবার বিকেলে সাঈদের ওই ক্লিনিকে উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের শিশু কণ্যা ফারিয়া চিকিৎসা নিতে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় হাতুড়ে ডাক্তার সাঈদ স্বজনরা কিছু বুঝে উঠার আগেই তড়িঘড়ি করে মৃত্যু শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলে। ফলে নিরুপায় হয়ে শিশুটির স্বজনেরা মৃত্যু শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।



সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভে ফঁসে উঠে। তারা হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা সিভিল সার্জন, উপজেলা সাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছে। এবিষয়ে শিশু চেম্বারের স্বত্বাধিকারী আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি চিকিৎসা দেয়নি। তবে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল দেখে বাহির থেকে অক্সিজেন সিলিন্ডার এনে দেওয়ার পর অক্সিজেন চলাকালীন শিশুটির মৃত্যু হয়। এব্যাপারে উপজেলা সাস্থ্য কর্মকর্তা ইছুফ আলী বলেন, ইতিপূর্বে অভিযোগের ভিত্তিতে তার চেম্বারটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা উপেক্ষা করে চেম্বার চালাচ্ছে সেটা আমার জানা নেই। শিশু মৃত্যুর বিষয়টি এই মাত্র শুনলাম। এবিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর





6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে