এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাল নয়, লঘুচাপ হতে পারে পরশু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 12:06:40 am

বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, এর সময় আরও পিছিয়েছে। রোববার এই লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে লঘুচাপ নয়, রোববার বাংলাদেশ উপকূল থেকে ১২শ থেকে ১৮শ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি-কুণ্ডুলি তৈরি হতে পারে। এটি সোমবার সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৯টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। 


পরে এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদি এ পর্যন্ত সৃষ্ট পরিস্থিতি চলমান থাকে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে দেশি-বিদেশি বিভিন্ন আবহাওয়া সংস্থা।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মলি­ক বলেন, লঘুচাপ সৃষ্টি থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে ৫ থেকে ৮ দিন সময় লেগে যায়। সাধারণত ঘূর্ণিঝড় যত বেশি সময় সাগরে থাকে তত বেশি শক্তি সঞ্চয় করতে পারে। তাই এখনই বলা যাচ্ছে না যে, লঘুচাপ কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে বা আদৌ হবে কিনা। তবে বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএমডি।


এর আগে চেক আবহাওয়া পূর্বাভাস সংস্থা উইন্ডিডটকমের এ সংক্রান্ত মডেলে দেখা যায়, লঘুচাপটি ১০ মের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১২ মে’র দিকে তা মিয়ানমারের ইয়াঙ্গুনে আছড়ে পড়তে পারে। তবে শনিবারের মডেলে দেখা যায়, ১২ মে (শুক্রবার) গভীর রাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১৩ মে দুপুরের পর এটি মিয়ানমারের পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে। তবে যেহেতু ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার উলটো দিকে ঘোরে। তাই এটি শেষপর্যন্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল বা কক্সবাজার-চট্টগ্রামে আঁচড় ফেলবে কিনা, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।


একজন আবহাওয়াবিদ বলেন, বিশ্বে কোনো আবহাওয়া সংস্থাই ৫ দিনের বেশি সময় হাতে রেখে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় না। কেননা, এ ধরনের আবহাওয়া পরিস্থিতির চরিত্র অস্থির থাকে বলে তা চরিত্র বদল করতে পারে। তখন পূর্বাভাসের কার্যকারিতা থাকে না। তাছাড়া বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি ক্ষেত্র। বেশি আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস করলে বাণিজ্যমুখী জাহাজ বিদেশের বন্দর ছেড়ে আসে না। তখন পণ্য দেশে পৌঁছাতে বিলম্ব হয়, যা শেষ পর্যন্ত পণ্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তাই ঘূর্ণিঝড়ের আগাম তথ্য প্রচারে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন ওই আবহাওয়াবিদ।


এদিকে বিএমডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সম্ভাব্য লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মোখা’। এই নামটি দিয়েছে ইয়েমেন। আরবি শব্দ মোখা দ্বারা ইয়েমেনে বোঝানো হয় ‘কফি ফ্রম ইয়েমেন’ বা ইয়েমেনে উৎপাদিত কফি। মধ্যযুগের শুরুর দিকে (১৪শ সালের পর) ইয়েমেন থেকে সারা বিশ্বে বিশেষ করে তুরস্কসহ ইউরোপে কফি রপ্তানি করা হতো। এটা এতই বিখ্যাত ছিল যে, এ নামে লোহিত সাগরে একটি বন্দরের নামকরণ পর্যন্ত হয়।


বিএমডি জানিয়েছে, লঘুচাপ পরিস্থিতি সামনে রেখে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ভেতরে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বিপরীত দিকে বেড়ে যেতে পারে তাপমাত্রা। সাগরে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে জলীয় বাষ্প স্থলভাগ ত্যাগ করে। তখনই এমন অবস্থা তৈরি হয় বলে জানান আবহাওয়াবিদরা। 


অন্যদিকে শনিবার দুপুরে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাত ১টা পর্যন্ত দেশের ১৩ জেলায় ঝড়-ঝাপটার সতর্কতা জারি করা হয়।

আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে