তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুদ্দুস এমপিকে মনোনয়ন না দেওয়ার দাবি চার মনোনয়ন প্রত্যাশীর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী করার দাবি জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশী চার নেতা। নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদে সভা শেষে গতকাল এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী।


সভায় দলীয় মনোনয়নপ্রত্যাশী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা উপস্থিত ছিলেন।

মনোনয়নপ্রত্যাশীরা অভিযোগ করে বলেন, বর্তমান সংসদ সদস্য কুদ্দুস রুটিন উন্নয়ন ছাড়া উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে যাচ্ছেন। দলের ত্যাগীদের পরিবর্তে জেলা আওয়ামী লীগে পরিবারতন্ত্র (ছেলে, মেয়ে, জামাতা ও ভাই) এবং উপজেলা আওয়ামী লীগের কমিটিতে অনুগতদের জায়গা করে দিয়েছেন। এতে দলের ভেতর উপদলীয় কোন্দল দেখা দিয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস বলেন, ‘এসব বিষয়ে আমি কোনো বক্তব্য দিই না, আমি কোনো বক্তব্য দেব না।’

আরও খবর