গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

তৃতীয় চার্লস-ক্যামিলার মাথায় মুকুট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 08:59:07 pm

রাজ্যাভিষেক এবং শপথ গ্রহণের পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের মাথায় মুকুট পরানো হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার মাথায়ও উঠেছে রাজমুকুট। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজা-রানি হিসেবে যুক্তরাজ্যের সিংহাসনে বসলেন তারা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে স্থানীয় সময় শনিবার ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেকে তাদের মুকুট পরানো হয়। তবে জীবনে একবারই এই মুকুট পরার সুযোগ পাবেন রাজা। মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি এই মুকুট পরে থাকবেন।


এর আগে পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ পড়েন তৃতীয় চার্লস। রাজা হিসেবে তিনি তার প্রতিশ্রুতি পালন ও রক্ষা করবেন বলে শপথ নেন তৃতীয় চার্লস। ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবেও শপথ নেন তিনি। ক্যান্টারবারির আর্চবিশপ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার রাজ্যাভিষেক শপথ গ্রহণ করেন। এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছান রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে শোভাযাত্রায় অংশ নেন তারা।


একটি মিনিবাসে কুইন কনসোর্ট ক্যামিলার স্বজনরা অনুষ্ঠানে অংশ নেন। ক্যামিলার ছেলে টম পার্কার বোলস, মেয়ে লরা লোপস এবং তার সাবেক স্বামী অ্যান্ড্রিউ অ্যাবেতে পৌঁছান।


রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদ থেকে শোভাযাত্রা করে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে এসে পৌঁছানোর পরই সেখানে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, ধর্মীয় নেতা ও কমনওয়েলথের নেতারা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এসে তাদের আসন গ্রহণ করেন।


অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার তিনশ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স। তিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন। প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর এই প্রথম তাকে তার ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে জনসমক্ষে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারি আমেরিকায় ফিরে যাবেন। এই অভিষেক অনুষ্ঠানে থাকছেন না হ্যারির স্ত্রী মেগান।


রানি এলিজাবেথের মৃত্যুর পরে তার সন্তান চার্লস যুক্তরাজ্য ও আরও ১৪টি রাষ্ট্রের রাজার স্বীকৃতি পান গত সেপ্টেম্বরে। তার অভিষেক অনুষ্ঠান ঘিরে পরের কয়েক মাস ধরে চলে ব্যাপক পরিকল্পনা। যুক্তরাজ্যে সবশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল ১৯৫৩ সালে, যখন রানি দ্বিতীয় এলিজাবেথের মাথায় মুকুট পরানো হয়েছিল।


অভিষেকের আগ মুহূর্তে রাজাকে বেশ শান্তই মনে হয়েছে। কড়া নিরাপত্তাসহ ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেসকে নিয়ে মলে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।


হাজার বছর ধরে চলা এই অভিষেক অনুষ্ঠানে এবারই প্রথম কোনো নারী বিশপ অংশ নেবেন। আনুষ্ঠানিকতা শেষ হবে ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায়। এরপর রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়িতে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেওয়ার সময় থাকবে ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ড দল।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩১ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে