৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

শিবপুরে কৃষকের ধান কেটে দিলেন মৎস্যজীবী লীগ


শ্রমিক সংকটের কারণে একজন দরিদ্র কৃষকের এক বিঘা ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। 


শনিবার সকালে উপজেলার নোল্লার বিলে কৃষক জবান শেখের এক বিঘা জমির ধান কেটে দেয় নেতাকর্মীরা। মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন স্বেচ্ছাশ্রমে ধানকাটা কর্মসূচিতে।


এই ধান কাটা ও মাড়াই কাজে অংশগ্রহণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন নিপুন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাওসার শেখ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,চক্রধা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবেদ হাসান রনিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। 


এ সময় তাদের কাজের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি সোহানা আক্তার। এই অর্থসংকটের মধ্যে বিনামূল্যে তারা ধান কেটে দেয়ায় কৃষক জবান শেখ অত্যন্ত খুশি।

আরও খবর