জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মতিয়ার রহমান -সাধারন সম্পাদক জি এম ওসমানী হাসান।

 সম্মেলনের ৬ মাসপর ৫মে রাতে বরগুনা জেলার আমতলী উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেছে বরগুনা জেলা আওয়ামীলীগ।


ঘোষিত কমিটিতে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানকে সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসানকে সাধারন সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।


 বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ধীরন্দ্রে দেবনাথ শম্ভু এমপি, সাধারন সম্পাদক ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ঘোষিত কমিটির পত্রে দেখা যায় গত ৩০ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১১ঃ০০টায় গণ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গণতন্ত্রের মানসকণ্যা, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সাংগঠনিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায় আমতলী উপজেলা শাখার কমিটি গঠন বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমতলী উপজেলা শাখায় মোঃ মতিয়ার রহমানকে সভাপতি ও জি এম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গঠিত আমতলী উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি প্রেরণ করা হলো।


এ পত্রে তারা আরো উল্লেখ করেন আশা করি এবং দৃঢ় বিশ্বাস এ কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্বঃ স্বঃ দায়িত্ব পালনের মাধ্যমে আরও সু-দৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র ক্ষুধামুক্ত উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়তে সক্ষম হবে।


 রাত ৯ টার পরে এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে আমতলী উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। হাজার হাজার নেতাকর্মী রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদকও নব-নির্বাচিত সভাপতি মো. মতিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে আমতলী উপজেলা সদরে আনন্দ মিছিল করেন। নবনির্বাচিত সভপাতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন, আমতলী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর