বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

বিরামপুর থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ আঃ খালেক ও সোহাগ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ৩ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের কাটলা বাজারে শাখা যমুনা নদীর উপর নির্মিত ব্রীজের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আঃ খালেক (৫৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কালিকাপুর এলাকার ফকির আলীর ছেলে ও সোহাগ (৩৪) ময়মনসিংহ জেলার সদর থানার আকুয়া এলাকার (আকুয়া মাসকান্দা হামিদ মুন্সির বাড়ি) মনোয়ার হোসেনের ছেলে।

 

থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন বাবু (এসআই) বলেন, সীমান্তবর্তী ইউনিয়ন কাটলা থেকে দুইজন মাদক কারবারী মাদকদ্রব্য নিয়ে দেশের অন্যত্র পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ কাটলা বাজার থেকে খালেক ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২৩০ পিস মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

 

থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার রাতেই থানায় একটি মামলা (নম্বর-৪) দায়ের করেছে।গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে