সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

'ভাঁওতাবাজির নির্বাচন করতে দেওয়া হবে না' : সাবেক এমপি বাবু


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে ভাঁওতাবাজির নির্বাচন করতে দেওয়া হবে না। জনগণের মতামতকে তোয়াক্কা না করার দায়ে প্রধান নির্বাচন কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সরকারের পায়ের নিচে মাটি নেই। রাষ্ট্রীয় ক্ষমতাকে জবরদখল করতে লীগবাদী মন্ত্রীরা এখন বেসামাল হয়ে  এখন আবুল-তাবুল বকছেন। আগামীতে দেশে আর কোনো ধরণের ভাঁওতাবাজির নির্বাচন জনগণ মেনে নিবে না। কোনো গোষ্ঠী যদি দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো, ভাঁওতাবাজির মধ্য দিয়ে ছলচাতুরীর নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করতে চায়, অবশ্যই জনগণ তা প্রতিহত করবে।'

বুধবার (৩১ আগস্ট ) বেলা ১২টায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বেগতি এবং ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে  এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার নাপিতেরচর বাজারস্থ গাইবান্ধা ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক এমপির সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'দেশের মানুষ রাতের ভোটের সরকারের নির্যাতনে আজ নিষ্পেষিত এবং নিপীড়িত। যুলুমবাজ গোষ্ঠীর কবল থেকে জনগণ আজ মুক্তি চায়। চায় বাঁচার ন্যূন্যতম অধিকার।'

বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু বলেন, 'বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। সেকারণেই বিএনপি জনগণের ভাষা বুঝে। তাই ঐক্যবদ্ধ থেকে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার বিকল্প নেই।'

গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব মাস্টার, একেএম শহিদুর রহমান শহীদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক হামিদুর রহমান মলিন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় সড়ক, সরকারপাড়া, বলিদাপাড়া হয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। 

আরও খবর