শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার বাস্তবায়নে জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী - নিক্সন চৌধুরী

© সংগৃহীত ছবি


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিল তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে অসহায় দুখী মানুষের ভাগ্যের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।    


সংসদ সদস্য শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাইশরশি শিব সুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে একটি যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।


আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করার আহবান জানিয়ে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আজকের পর থেকে কোন নেতাকর্মী এলাকায় নিজেদের মধ্যে কোন ধরনের দাঙ্গা ফ্যাসাদ বা হানাহানি নয়-আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলে প্রস্তুতি নিতে হবে। আওয়ামীলীগ দেশের জন্য আর মানুষের জন্য রাজনীতি করে। যুবলীগ নেতাকর্মীরা তাদের সকল শুভশক্তি দিয়ে নির্বাচনী মাঠে কাজ করে। 


সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার গত নির্বাচনে পরাজিত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লার কড়া সমালোচনা করে বলেন, ভাঙ্গার জনগণ উন্নয়নের মূল্যায়ন করতে জানে। আপনি এবং আপনার স্ত্রী ভাঙ্গার সংসদ সদস্য হিসেবে কোথায় কতটুকু উন্নয়নের কাজ করেছেন ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন এলাকার সাধারণ জনগণ জানে। এজন্য ভাঙ্গার জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তারা আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। আমিও জনগণের দেওয়া সেই ঈমানই দায়িত্ব পালনে আমার যৌবনের ১০টা বছর আমার নির্বাচনী এলাকা তিন থানার জনগণের জন্য সপে দিয়েছি।


সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশেরসহ সারা বিশ্ব যখন মহামারী করোনার ঢেউয়ে নিমজ্জিত জনগণ যখন অসহায় হয়ে পড়েছিল। সন্তান পিতার লাশ এবং পিতার লাশ পর্যন্ত সন্তান দেখার সাহস পায়নি তখন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা মাঠে জীবনের ঝুঁকি কাজ করেছিল আমিও সেদিন ভাঙ্গাসহ তিন থানার জনগণের জন্য জীবনের মায়া ত্যাগ করে জনগণের পাশি দাড়িয়ে একাত্মারে কাজ করেছি। আপনি সেদিন কোথায় ছিলেন? একটি বারের জন্য ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন জনগণে কেমন আছে খোঁজ করেছিলেন? 


নির্বাচন ঘনিয়ে আসছে বলে আপনি আজকাল জনগণের জন্য মাঠে এসেছেন। দুই দুইবার নৌকার মাঝি হয়েও জনগণ ভোটের মাঠে আপনাকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এবার ভোটের মাধ্যেমে আপনাকে হ্যাট্রিক করে বিদায় জানাবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, আমার শরীরে বঙ্গবন্ধুর পরিবারের রক্ত বইছে। আমাকে চোখ রাঙিয়ে কোন লাভ হবে না। আপনার নেতাকর্মীরা অপ্প্রচার চালাচ্ছে ভাঙ্গায় ভোট ছাড়াই আপনি নির্বাচিত হবেন। ভুলেও এমন ষড়যন্ত্রের কাজ করতে আসবেন না। নিক্সন চৌধুরীর জনগণ আপনাকে কোন ছাড় দিবে না। কারন ভাঙ্গার জনগণ নৌকা মার্কা পরাজিত করে না নৌকার অযোগ্য মাঝি আপনাকে পরাজিত করে। 


যোগদান অনুষ্ঠানে নুরুল্লাগঞ্জের চেয়ারম্যান সাহাবুরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সোবাহান মুন্সী, এ্যাপলো নওরোজ, আবু জাফর মুন্সী,দেলোয়ার হোসেন, তারিকুল ইসলাম, চেয়ারম্যান মুন্সুর আহমেদ,মাওলানা ইসাহাক, যুবলীগ নেতা লাব্লু মুন্সী, রাজিবুল হাসান বাবুসহ সদরপুর চরভদ্রাসন এলাকার আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।  


এরআগে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ আশরাফ মীর, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাজিয়া সুলতানাসহ প্রায় শতাধীক নেতাকর্মী এমপি নিক্সন চৌধুরীর পাশে থেকে রাজনীতি ও সাথে থেকে আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার লক্ষ্যে একাত্ম ঘোষণায় ফুলেল শুভেচ্ছা জানান।


আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে