শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

শার্শায় বিজিবির অভিযানে ১২টি স্বর্ণের বার জব্দ

শার্শায় বিজিবির অভিযানে ১২টি স্বর্ণের বার জব্দ 


যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) স্বর্ণের বার জব্দ করেছে খুলনা (২১ বিজিবির) ব্যাটালিয়নের সদস্যরা।


শুক্রবার (৫ মে) বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়।


খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৪৪ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ জোড়া পুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপন অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল ০১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রং এর একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে, বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশী করে কস্টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) ১২টি স্বর্ণের বার জব্দ করে। 


জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-১,২০,২৪,০০০/- (এক কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার) টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

আরও খবর