অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জেলার 'শ্রেষ্ঠ ওসি' হিসেবে পুরস্কৃত




জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জেলার 'শ্রেষ্ঠ ওসি' হিসেবে পুরস্কৃত হয়েছেন।


গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মুহাম্মদ মাজেদুর রহমানকে জেলার 'শ্রেষ্ঠ ওসি' হিসেবে ঘোষণা করা হয়।

এসপি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে গত মার্চ মাসের জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মুহাম্মদ মাজেদুর রহমানকে পুরস্কৃত করা হয়। 

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরস্কৃত করা হয় জামালপুর থানার এসআই ইশতিয়াক আহমেদকে। শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন মেলান্দহ থানার এএসআই আলী হোসেন। অপরদিকে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখাকে পুরস্কৃত করা হয়। 

সভায় এসপি নাছির উদ্দিন আহমেদ জেলার সবগুলো থানার ওসিদের উদ্দেশে থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন। আগামী কুরবানির ঈদ সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনাও দেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্ককারপ্রাপ্ত মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ীতে।

ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'ওসি স্যার দক্ষ ও প্রজ্ঞাবান একজন কর্মকর্তা। গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে স্যার নিজেই মাঠ পর্যায়ে কাজ করেন। যেকোনো সমস্যা আন্তরিকতার সঙ্গে আমাদের সমাধান করে দেন তিনি।'

এসআই তারেক আহমেদ বলেন, 'মাজেদুর রহমান স্যার নিঃসন্দেহে একজন সহকর্মী বান্ধব অফিসার। পুলিশং কাজে জটিল যেকোনো বিষয় সমাধান করতে সব সময় তিনি সচেষ্ট থাকেন।'


এসআই দেলোয়ার হোসেন বলেন, 'ওসি হিসেবে স্যারের তুলনা হয় না। তাঁর অমায়িক ব্যবহার। আমরা স্যারের উত্তরোত্তর উন্নতি কামনা করি।'


এসআই আক্রাম হোসেন বলেন, 'কর্মদক্ষতা একদিন নিশ্চয় স্যারকে চাকরি জীবনে পদন্নোতির শীর্ষে নিয়ে যাবে।'


এসআই সাইফুল ইসলাম বলেন, 'জেলার শ্রেষ্ট ওসির  হিসেবে মাজেদুর রহমান স্যার পুরস্কৃত হওয়ায় আমরা আনন্দিত।'


এসআই মাসুউদুর রহমান বলেন, 'মাজেদুর রহমান স্যারের দিকনির্দেশনায় ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা স্যারের উন্নতি কামনা করি।'



ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীসহ এলাকার সবশ্রেণির মানুষের সহযোগিতার ফসল 'জেলার শ্রেষ্ঠ ওসি' হিসেবে পুরস্কৃত হওয়া। সেকারণেই এ পুরস্কার আমাদের সবার। পুলিশী সেবাসহ মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা সব সময় বদ্ধপরিকর।'

উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'ওসি মাজেদুর রহমান নিশ্চয় একজন ভালো পুলিশ অফিসার। তাঁর পুলিশী সেবা প্রশংসার দাবি রাখে।'

যমুনার মধ্যবর্তী সাপধরী মডেল ইউপি চেয়ারম্যান শাহাআলম মণ্ডল বলেন, 'ওসি সাহেবের আন্তরিকতা এবং কর্মদক্ষতায় আইনশৃঙ্খলা অত্যন্ত ভালো। আমাদের দুর্গম এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারছে।'

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, 'ওসি মাজেদুর রহমান সত্যিকার অর্থেই একজন সুদক্ষ পুলিশ অফিসার। তাঁর নেতৃত্ব যমুনার দুর্গম অঞ্চল ডাকাতিমুক্ত হয়েছে।'



Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৪৭ মিনিট আগে