এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

পিরিয়ড অবস্থায় মেয়েরা কি কোরআন তেলাওয়াত পড়তে পারবে কিনা জেনে নিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 04:12:37 am

ফাইল ছবি

আমি সালমা খাতুন (ছদ্ম নাম) কুষ্টিয়ায় বসবাস করি। আমার জানার বিষয় হলো, 


◾প্রশ্ন ১:

পিরিয়ড অবস্থায় মেয়েরা কি কোরআন তেলাওয়াত পড়তে পারবে?দেখে-দেখে বা মুখস্ত? 


◾ প্রশ্ন ২:

সরাসরি অন্য কোন ব্যক্তি থেকে কিংবা মোবাইল বা রেডিও থেকে কুরআন তেলাওয়াত শুনতে পারবে? এ বিষয়ে ইসলাম কি বলে আমাকে জানিয়ে বাধিত করবেন।


উত্তর: (সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সবচে' ভালো জানেন)

◾সমাধান-১

মহিলাদের পিরিয়ড অবস্থায় কুরআন তেলাওয়াত দেখে দেখে কিংবা মুখস্থ পড়া জায়েজ নেই। এমনকি পিরিয়ড অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করাও জায়েজ নেই।


এই বিষয়ে একটি হাদিস বর্ণনা করা আছে যে, " হযরত আব্দুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন, ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না। "


তবে পিরিয়ড অবস্থায় মহিলা জিকির-আজকার,দোয়া দরুদ পাঠ করতে পারবে। তাছাড়া কোরআনের ছোট ছোট দুই-তিন আয়াতকেও দোয়া হিসেবে পড়তে পারবে।


অপর একটি হাদিসে এসেছে যে, হযরত ইবরাহীম থেকে বর্ণিত। তিনি বলেন, হায়েজ এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি আল্লাহর জিকির করতে পারবে, এবং তার নাম নিতে পারবে।


◾ সমাধান-২

অন্য কোন ব্যক্তি থেকে অথবা রেডিও কিংবা মোবাইল থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করা জায়েজ আছে। চাই সেটা সরাসরি লাইভ হোক কিংবা রেকর্ডকৃত হোক। এক্ষেত্রে উত্তম হলো, মহিলা ওযু অবস্থায় বসে তেলাওয়াত শ্রবণ করা। 


▪️সূত্র :

{সুনানে তিরমিযী, হাদীস নং-১৩১, সুনানে দারেমী, হাদীস নং-৯৯১, মুসনাদুর রাবী, হাদীস নং-১১, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৯০, মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৮২৩}

 {মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১৩০৫, সুনানে দারেমী, হাদীস নং-৯৮৯}{বাদায়েউস সানায়ে’-১/১৬৩}

( ফতোয়ায়ে শামী-১/২৯৩) (বিন্নুরি টাউনের ফতোয়া -144112200586) (ফতোয়ায়ে হিন্দিয়া_১/৯৩)(দেওবন্দের ফতোয়া )



উত্তর প্রদানকারী

◾মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর, সাভার , ঢাকা।