শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুরে পরকীয়া সন্দেহ স্ত্রীকে হত্যা- স্বামী গ্রেফতার


গাজীপুর মহানগরের কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকায় চাঞ্চল্যেকর স্ত্রীকে হত্যার প্রধান আসামি ঘাতক স্বামী নুরুল হক(৫৩)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-১)।



গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকার মিরপুরের পল্লবীর ১২ ডি-ব্লক হতে তাকে গ্রেফতার করা হয়।


আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায়  এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের  স্পেশালাইজড কোম্পানি 

পোড়াবাড়ি ক্যাম্প র‍্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।


গ্রেফতার নুরুল হক মানিকগঞ্জের সদর এলাকার মৃত শামসুল হক ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকার লাবিব ভিলা কামাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া।



কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন,গাজীপুর কোনাবাড়ির কুদ্দুস নগরের লাবিব ভিলার(কামাল সাহেবের ভাড়াটিয়া) ৭ম তলা বিশিষ্ট বিল্ডিং এর ৭ম তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটের ভাড়া বাসায় দীর্ঘ চার বছর ধরে বসবাস করেন। ঘটনার দিন ৪ঠা মে রাত অনুমান দেড়টায় সময় আসামি নুরুল হকের সাথে তার স্ত্রী  আছমা আক্তার(৩৬)এর পরকীয়া প্রেম এর সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হয় এবং 

আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামি বাড়ির ম্যানেজার জহির

উদ্দিনকে ফোন করে আছমা আক্তারের অসুস্থতার কথা বলে বাসায় যেতে বলে।জহির বাসায় এসে দেখে রুমের দরজায় বাহির থেকে বন্ধ দেখে আছমার নাম ধরে ডাকাডাকি করলে

ভিতর থেকে তাদের  ছেলে নাহিদ মিয়া(৮) এর কান্নার শব্দ শুনতে পেয়ে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে।

রুমের ভিতরে বিছানায় শোয়া এবং গলায় আঘাতের চিহ্নসহ আছমার লাশ দেখতে পায় এবং পুলিশকে সংবাদ দেয়। পুলিশ

ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।



র‍্যার বলেন,পরে ভিকটিমের পিতা স্বামী নুরুল হককে অভিযুক্ত করে 

কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



র‍্যার আরও বলেন,এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।



ফলে আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত

বিশ্লেষন করে  ঢাকার পল্লবী মিরপুর-১২ ডি-ব্লক হতে নুরুল হককে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও

নগদ এক শত ৪০ টাকা উদ্ধার করা হয়।



র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নুরুল হক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর