নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

বড় ভাইয়ের ওপর অভিমান করে ছোট ভাইয়ের আত্মহত্যা।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছোট ভাই জোবায়ের হোসেন (১৩) আত্মহত্যা করেছে।


বৃহস্পতিবার (০৪ মে) সকালের দিকে মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের তৈয়ব মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। 


নিহত  জোবায়ের হোসেন গোমতী ইউনিয়নের তৈয়ব মেম্বার পাড়ার মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে।


পরিবার ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। গত কয়েকদিন মাদ্রাসায় না যাওয়ায় তার বড় ভাই তাকে বকাঝকা করে। এসময় বড় ভাইয়ের সাথে অভিমান করে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


নিহতের বড় ভাই জানান, জোবায়ের কয়েকদিন মাদ্রাসায় না যাওয়ায় তাকে বকা দিয়ে একটা থাপ্পর দিয়েছিলাম। এসময় সে ঘরে চলে আসে। কিছুক্ষন পর জোবায়েরকে ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে আমার ভাই আর বেঁচে নেই। 


মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag
আরও খবর