শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ছাতকের জাউয়াবাজারে দু"পক্ষের সংঘর্ষে নারী - শিশুসহ আহত ৪০


ছাতক উপজেলার  জাউয়াবাজার ইউনিয়নে দু'পক্ষের সংঘর্ষের  ঘটনায় নারী-শিশুসহ অর্ধশত লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকালে জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে  দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইউনুছ খাঁন (৩০), আব্দুল মালিক (৩৫), ফরিদ খাঁন(৩৮), শিপা বেগম(১৮), আশিকুল ইসলাম (৩২), বদরুল আলম (১৮), মকবুল মিয়া (১১), আব্দুর রহমান খাঁন (৬০), ইমামুল হক(১৯), রিয়াজ উদ্দিন (৩৫) সহ গুরুতর আহত অন্তত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত দের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়। স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রামের খাঁন এবং শেখ গোষ্টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। বৃহস্পতিবার

সকালে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে গ্রামে এক বৈঠক বসে। ওই বৈঠকে খান গোষ্টির মুহিব খাঁন, মজম্মিল খাঁন এবং শেখ গোষ্টির জয়নাল আবেদীন, শেখ এহিয়ার মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা নিয়ে গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রামের দু' পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারি, শিশু, নারীসহ দু'পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন কাঁচের বোতল, ইট-পাটকেল, টেটা, লাঠি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র  ব্যবহার করেছে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের  সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখনো গ্রামে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইউপি সদস্য আমতর আলী জানান, দুই গোষ্টির মধ্যে পুর্ব বিরোধ ছিলো। মসজিদের জমি মাপা- মাপি নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা উভয় পক্ষই গ্রামের  মুরব্বিদের কথা- বার্তা শুনতে রাজি নয়। সংঘর্ষে না জড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহম্মেদ উল্লাহ ভূঁইয়া বলেন, সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামে উত্তেজনা আছে তাই এখনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Tag
আরও খবর