কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ী ও ইমামের মৃত্যু

 সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ী ও ইমামের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নকিপুর গ্রামের আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর পুত্র।

 বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্নক আহত হন। জহিরুল ইসলাম উপজেলা সদরে নিজ প্রতিষ্ঠান ভাষা আর্টে আর্টের কাজ করেন।

পারিবারিক সূত্রমতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইনতারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে মারাত্নক আহত হন। পর তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্কিক মৃত্যুতে পরিবার  সহ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মাওলানা মোঃ আক্তারুজ্জামান (৩৭)নামের এক ইমাম বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন।

বুধবার(৩ মে) বিকালে নিজ বাড়িতে মটরের সাহায্যে পানি উঠানোর সময় অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। তিনি কাশিমাড়ী ইউনিয়নের দনি কাশিমাড়ী গ্রামের মৃত আবু সাইদের পুত্র।

জানা যায়, মোঃ আক্তারুজ্জামান তার বাড়ির উপর গড়ে উঠা মসজিদে ইমামতি করতেন। বুধবার পানি উত্তোলনের পর মোটরের তার খুলতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



Tag
আরও খবর