অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বৃহস্পতিবার থেকে আম মিলবে রাজশাহীর বাজারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:54:46 pm

রাজশাহীতে বৃহস্পতিবার (৪ মে) থেকে আম পাড়া শুরু হচ্ছে। এদিনই রাজশাহীর বাজারগুলোতে আমাদের দেখা মিলবে। শুরুতে গুটি পাওয়া যাবে।


বুধবার (৩ মে) সকালে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এসব তথ্য জানান।


তিনি বলেন, এবছর জাতভেদে গুটি আম ৪ মে, গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ বা লখনা এবং রাণী পছন্দ ২০ মে, হিমসাগর বা খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্ররুপালী ও ফজলি ১৫ জুন, আশনা ও বারী-৪ আম ১০ জুলাই এবং গৌড়মতি আম সংগ্রহের সময়সীমা ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। ইলামতি ২০ আগস্ট থেকে ও কাঠিমন ও বারি-১১ আম সারা বছর সংগ্রহ করা যাবে।


জেলা প্রশাসক আরও বলেন, আম ৪০ কেজিতেই মণ হবে। আমরা এ বিষয়ে ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বলে রাখবো। কোথাও বেশি ওজনে আমের মণ হবে না। আমরা সবসময় কৃষকদের পাশে থাকতে চাই।


সভায় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, গতবছর রাজশাহীতে হাজার কোটি টাকার আমের ব্যবসা হয়েছে। এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকা।


সভায় আম ব্যাবসা, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, ফল গবেষণা প্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর