সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

দুদকের মামলায় ইউপির সাবেক চেয়ারম্যানের জয়নাল আবেদীনের জেল


জামালপুরের ইসলামপুর উপজেলায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতে ওই দণ্ডাদেশ দেন বিজ্ঞ বিচারক মো. এহসানুল হক। দণ্ডপ্রাপ্ত ওই চেয়ারম্যানের নাম জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা গেছে,  দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইসলামপুর সদর ইউপির চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত জয়নাল আবেদীন ইসলামপুর সদর ইউপির চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়নের পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি পচাবহলা গ্রামের মৃত ভোলা মন্ডলের ছেলে। পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্বসাতের অভিযোগ উঠে। ২০০৯ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়  টাঙ্গাইলের উপ-পরিচালক মো: মাহমুদ হাসান বাদি হয়ে জয়নাল আবেদীন ও সোনা উল্লা ঢালীর বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৪০৯, ১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)  ধারায় মামলা দায়ের করেন। মঙ্গলবার  ছিল মামলার রায়ের দিন। 

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি আইনের ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং  ১ লাখ ৯৮ হাজার ৬২২ টাকা জরিমানা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২)  ধারায় দোষী সাব্যস্ত করে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামী সোনা উল্লা ঢালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয় ।

রাষ্ট্র পক্ষের আইনজীবী লুৎফর রহমান রতন জানান, 'দণ্ড প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন আদালতে উপস্থিত ছিলেন।  ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে আসামি জয়নাল আবেদীনকে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর