চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

বাল্যবিবাহের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - চট্টগ্রাম জেলা প্রশাসক





চট্টগ্রাম জেলার যেকোনো স্থানে বাল্যবিবাহ হচ্ছে এমন তথ্য পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন অথবা আমাকে অবহিত করুন। এক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২ মে) সকালে নগরের শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কের লেডিস ক্লাবে ‘বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারগণের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা’ শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ ঘোষণা দেন। 


এ সময় তিনি আরো বলেন, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ অন্য সব ক্ষেত্রে বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করে যদি বাল্যবিবাহ প্রত্যাশানুযায়ী হ্রাস না পায় তাহলে দেশের অগ্রযাত্রার কোনো মূল্য থাকবে না। শুধু বাল্যবিবাহ নিবন্ধন থেকে বিরত থাকার মধ্যে নিজেদের দায়িত্ব-কর্তব্য শেষ না করে বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারগণ বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। 


চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের রেজিস্ট্রি অফিসগুলোর পরিদর্শক (আইআরও) মো. আশরাফুজ্জামান।

আরও খবর