দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 09:58:42 pm

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিলের পর এবার আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। 


দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ে মঙ্গলবার এ অভিযোগটি দায়ের করেন গাজীপুর সিটি নির্বাচনের গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।


অভিযোগে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদ গোপন করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছয়দানায় বাড়ির আধুনিক লিফট, ২ ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছেন মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা, টেবিল, চেয়ার, সোফাসহ আসবাবপত্র দেখিয়েছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা। এতে তিনি ৫ কোটি টাকার গড়মিল করেছেন। এছাড়াও ব্যবসার ট্রেড লাইসেন্স, অন্যান্য লাইসেন্স, অফিস, কর্মীর ক্ষেত্রে আয়-ব্যয়ের গড়মিল রয়েছে। 

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি লিখিত প্রাইমারি অভিযোগ পাওয়া গেছে। আমাদের এখানে বাছাই কমিটি আছে তাদের বাছাইয়ের পর নাম্বারিংয়ে যদি তদন্তের যোগ্য হয় তাহলে সুপারিশ নিয়ে ঢাকায় অনুমোদনের জন্য পাঠানো হবে।

আরও খবর