কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

দুর্যোগ মোকাবিলায় সব ওয়ার্ডে থাকবেন স্বেচ্ছাসেবী: তাপস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 09:42:11 pm

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডেই অন্তত ২০০ সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।


তিনি বলেন, যেকোনো দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিকভাবে এসব দল যেন প্রস্তুত থাকে, সাড়া দিতে পারে- আমরা সে বিষয় নিশ্চিত করতে চাই। এসব দলে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিএনসিসি, রেড ক্রিসেন্টের সদস্যরা থাকবে। তাদের বয়স সীমা থাকবে ১৬ বছর থেকে ৩০ বছর পর্যন্ত।


মঙ্গলবার (২ মে) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


ডিএসসিসি মেয়র বলেন, রাজধানীতে যেসব মার্কেট রয়েছে, সেসব মার্কেটের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবেন। তবে তাদের বয়সসীমা শিথিল করা হবে। আগামী ৩০ মে’র মধ্যে সব ওয়ার্ডেই এসব স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।


স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা একটা নির্দেশিকা প্রণয়ন করবো। সে নির্দেশিকার আলোকে আমরা বাৎসরিক সূচি প্রণয়ন করবো। প্রাথমিক পর্যায়ে আমরা প্রতি তিন মাসে এবং পরবর্তীতে প্রতি মাসেই স্বেচ্ছাসেবীদের নিয়ে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করবো। যেমন, কোনো বড় স্থাপনা চিহ্নিত করে সে স্থাপনায় দুর্যোগ হলে কী কী করণীয়? এভাবে স্থাপনাকেন্দ্রিক অঞ্চলভিত্তিক আমরা মহড়া করবো। সেজন্য আগামী বাজেট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ মোকাবিলা খাতে অর্থ বরাদ্দ রাখবে। এসব প্রশিক্ষণ ও মহড়ায় যে ব্যয় হবে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহন করবে। কারণ, আমরা লক্ষ্য করি যে, এসব নিয়ে যখন কোনো প্রকল্প সরকারের কাছে যায়, তখন সেখান থেকে অর্থ ছাড় করে এসে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন অত্যন্ত সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়।


দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ সিটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মেয়র তাপস বলেন, দুর্যোগ মোকাবিলায় আমরা এরইমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছি। কমিটির পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্যও বাজেটে আর্থিক বরাদ্দ রাখা হবে। যাতে করে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা মানবিক কারণেও দাঁড়াতে পারি। এছাড়াও আমরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ সিটিতে একটি জরুরি সাড়াদান কেন্দ্র বা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার প্রতিষ্ঠা করছি। আগামী জুনের মধ্যেই এটি চালু হবে।


দুর্যোগ মোকাবিলায় ‘দুর্ঘটনাস্থলে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা’ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আজকের বৈঠকে আমরা ১১ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্মড ফোর্সেস ডিভিশন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডিসিসিআই, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের প্রতিনিধি থাকবেন। কমিটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করবে।


বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ১ম ও ২য় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার নিয়ে আলোচনা, করপোরেশন এলাকায় অগ্নি দুর্ঘটনা হ্রাসকরণ এবং অগ্নি দুর্ঘটনা পরবর্তী করণীয়, ভূমিকম্প এবং তৎপরবর্তী উদ্ধার তৎপরতা, রাসায়নিক দুর্ঘটনা প্রশমন ও সতর্কীকরণ এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।


ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি, করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম, বিএনসিসির প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ফিরোজ উদ্দিন, রাজউক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দিন আহমদ, বিআরটিএ পরিচালক এ টি এম কামরুল ইসলাম, বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক এ এম আব্দুল্লাহ পাটওয়ারী, তিতাস গ্যাসের ব্যবস্থাপক মো. আব্দুর রউফ, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক বৈঠকে অংশ নেন। এতে ঢাকা জেলা প্রশাসন, ডিপিডিসি, গার্লস গাইড, বাংলাদেশ স্কাউটস, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ক্যাব, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বিসিআইসি, আনসার ভিডিপি, ডিআরআরও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর