অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে গড় অঞ্চল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক ১

টাঙ্গাইলের মধুপুরে ৪ বন্ধু মদ পান করে ফেরার পথে শমসের মিয়া (৩০) নামে এক বন্ধুকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

পুলিশ মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের গড় অঞ্চল দোখলা রেঞ্জের  তিলের  টাল এলাকা নামক স্থানের একটি আনারস বাগান থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত শমসের একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে। সে কুলি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাতে শমসেরসহ চার বন্ধু মদ পান করতে যান। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হতে পারে। এরই জেরে শমসের আলীকে পিটিয়ে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন সাংবাদিকদের জানান, মরদেহের শরীরের আঘাত চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক হয়েছে।  লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।  ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। 


Tag
আরও খবর